বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
জাতীয় পিরোজপুরে এমিনেন্ট বয়েজের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা ও বৃক্ষরোপণ

পিরোজপুরে এমিনেন্ট বয়েজের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা ও বৃক্ষরোপণ

‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শনিবার পিরোজপুরে মাদকবিরোধী আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎পিরোজপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে শনিবার বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এমিনেন্ট বয়েজ’ এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে প্রথমে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে জেলা পরিষদের হলরুমে মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত, জেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. ইব্রাহিম খলিল, উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. জাকির হোসেন হাওলাদার এবং এমিনেন্ট বয়েজের সদস্য সচিব শেখ রিয়াজ উদ্দিন রানা।

এমিনেন্ট বয়েজের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সুরঞ্জন চক্রবর্তী।

আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর সামাজিক প্রভাব তুলে ধরেন। বিশেষ করে তরুণ ও যুব সমাজকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

এ সময় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের ওপর ও গুরুত্ব তুলে ধরা হয়। একটি সবুজ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

খুঁজুন