বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
জাতীয় প্রান্তিক কৃষকের সুবিধায় ‘কৃষক কার্ড’ দিচ্ছেন প্রধানমন্ত্রী : এনামুল হক এনাম

প্রান্তিক কৃষকের সুবিধায় ‘কৃষক কার্ড’ দিচ্ছেন প্রধানমন্ত্রী : এনামুল হক এনাম

চট্টগ্রাম-১২ পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামের প্রান্তিক কৃষকের সুবিধার্থে ‘কৃষক কার্ড’ চালু করেছেন। যেসব কৃষকের নিজস্ব জমি নেই, তারা সড়কের পাশের খালি জায়গা ও অনাবাদি জমিতে শাক-সবজি চাষ করতে পারেন। এ ক্ষেত্রে সরকার তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।

আজ শনিবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী এলাকায় আয়োজিত বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুন উর রশিদের উদ্যোগে এলাকার ২৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ করা হয়।

এনামুল হক এনাম বলেন, সার নিয়ে গুপ্ত সংগঠনগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ নিয়েও নিষিদ্ধ সংগঠনের কেউ কেউ গুজব ছড়িয়ে উসকানি দেওয়ার চেষ্টা করছে। এসব অপপ্রচারকারীদের সঙ্গে যেন কেউ কোনো ধরনের সম্পর্ক না রাখে। যারা উসকানি ছড়াবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

কৃষকদের কেন্দ্র করে এমন উদ্যোগ গ্রহণ করায় মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুন উর রশিদকে সাধুবাদ জানান তিনি।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে ২৫০ জন কৃষকের মাঝে টমেটো, মূলা, কুমড়া, লালশাক ও মরিচের বীজ এবং জনপ্রতি দুই কেজি করে সার দেওয়া হয়েছে। জনপ্রতি মোট ১ হাজার ৯২০ টাকা মূল্যের বীজ ও সার বিতরণ করা হয়।

মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুন উর রশিদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন। 

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খুঁজুন