বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আবেদন করলেন চিকন আলী

প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আবেদন করলেন চিকন আলী

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা চিকন আলী। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় সংসদ-৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা শামিনুর রহমান ওরফে চিকন আলী। জাছাই-বাছাই কালে কৌতুক অভিনেতা শামিনুর রহমান ওরফে চিকন আলীর মনোনয়ন পত্র বাতিল করেছেন নওগাঁ জেলা রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা ফিরে পেতে শুক্রবার ৮ ডিসেম্বর আগারগাঁওয় এর নির্বাচন কমিশন (ইসি) তে আবেদন করেন কৌতুক অভিনেতা শামিনুর রহমান ওরফে চিকন আলী।

এব্যাপারে অভিনেতা শামিনুর রহমান ওরফে (চিকন আলী) বলেন, আশা করছি দ্রুতই মনোনয়ন ফিরে পাব। তিনি আরো বলেন, আমার সমস্যা মনোনয়ন ফরম এর ক্রমিক নাম্বার নিয়ে। তিনি আরো বলেন, এটা খুবই সাধারণ সমস্যা। আশাকরি আগামী ১৩ ডিসেম্বর জানা যাবে আমি মনোনয়ন পত্র ফিরে পাবো কিনা। এবারই প্রথম আমি ভোট করছি বলেও জানান তিনি।

রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জাতীয় সংসদ-৪৮, নওগাঁ-৩, আসনে স্বতন্ত্র প্রার্থী ঢাকাই সিনেমা'র কৌতুক অভিনেতা শামিনুর রহমান এর মনোনয়ন পত্রের সঙ্গে সংসদীয় এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষরিত সমর্থন সূচক তালিকায় ক্রমিক নম্বর ছিলো না। আরো কিছু ভুল পাওয়ায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়। আসন টিতে বর্তমান সংসদ সদস্য (এমপি) মোঃ ছলিম উদ্দিন তরফদার সতন্ত্র প্রার্থী 

ও আওয়ামী লীগের প্রার্থী সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সহ ৫ জনের মনোনয়ন পত্র বৈধ্য ঘোষণা করা হয়েছে।

খুঁজুন