মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর প্রচন্ড দাবদাহে অতিষ্ট কৃষকদের ঘোল খাওয়ালেন ইউপি চেয়ারম্যান

প্রচন্ড দাবদাহে অতিষ্ট কৃষকদের ঘোল খাওয়ালেন ইউপি চেয়ারম্যান

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার

দাবদাহে অতিষ্ঠ জনজীবন। গরমের তীব্রতায় ছোট বড় সবার হাঁস-ফাঁস অবস্থা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। বেশির ভাগ মানুষ গরমে কষ্ট পাচ্ছেন। কৃষক, দিনমজুর ও রিকশা চালকদের কষ্ট অনেক বেশি। ঠিক এ সময় কৃষকের বোরো ধান কাটা চলছে মাঠে মাঠে পুরোদমে। তাই নওগাঁর মহাদেবপুরের রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমান আরিফ কৃষকদের পাকা ধান মাঠ থেকে কেটে দেওয়ার পাশাপাশি এবার আরো এক ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছেন। মাঠে ধান কাটা কৃষকদের গরমের হাত থেকে বাঁচতে ঘোল খাওয়াচ্ছেন। দুধের সাথে অ¤ø জাতীয় পদার্থ যুক্ত করলে দুধের কেজিন প্রোটিন জমাট হয়ে যায়। জমাট হওয়া অংশ ছানা হিসেবে অপসারন করার পর অবশিষ্ট তরলই ঘোল। অতীতে মানুষের মধ্যে ঘোল খাওয়ার প্রবনতা বেশি থাকলেও এখন সহজলভ্য না হওয়ায় ইচ্ছা করলেও অনেকে ঘোল খাওয়ার সুযোগ পান না।

রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমান আরিফ বলেন, শরীর ঠান্ডা রাখতে গরমের সময় মানুষ বেশি ঘোল খায়। তাই মাঠে কৃষকদের বাঁচতে এ ব্যতিক্রমী উদ্যোগ তিনি হাতে নিয়েছেন। ঘোল খাওয়ার সময় পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ রউফ, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ জলিল, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: ছাদেক, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিসুর রহমান, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আকতার, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সবুজ আলী, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: হারুন ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহিন ছাড়াও মহিলা সদস্য রহিমা, ফেন্সি, মালা এবং সকল গ্রাম পুলিশ ও তথ্য কর্মী এ কাজের সাথে সম্পৃত্তা ছিলেন। তারা এর পাশাপশি কৃষককের ধান কেটে বস্তায় তুলে বাড়িতে পৌঁছে দেন।

খুঁজুন