বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর প্রধান আসামি হাফিজ মাস্টারকে গ্রেফতার

প্রধান আসামি হাফিজ মাস্টারকে গ্রেফতার

বুলবুল আহমেদ সোহেল :

নারায়ণগঞ্জের ফতুল্লায় কবিরাজ আলামিন শেখ হত্যা মামলার প্রধান আসামি হাফিজুর রহমান ওরফে হাফিজ মাস্টারকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা পিবিআই। রবিবার রাতে ফতুল্লার নয়ামাটি এলাকার নিজ ভাড়া বাসা থেকে হাফিজ মাস্টারকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারও উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের কার্যালয়ে  সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই’র নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। 

পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, মামলাটি প্রথমে ক্লুলেছ হলেও পরবর্তীতে আমাদের লোকাল সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামী হাফিজুর রহমান ওরফে হাফিজ মাস্টার (৩৮) কে ফতুল্লার নয়ামাটি এলাকার নিজ ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারও উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতারকৃত হাফিজ মাস্টার প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে জানায়, হাফিজুর রহমান ও নিহত কবিরাজ আলামিন শেখ পূর্ব পরিচিত। দু’জনে একসাথে লাইটার জাহাজে কাজ করতেন। 

হাফিজুর ধারনা করে আলামিনের কবিরাজি ঝাড় ফুকের দ্বারা সমাজের অনেক মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে, মানুষ প্রতারণার শিকার হচ্ছে। আসামী হাফিজুর কিছুতেই তাকে এই পথ থেকে ফিরিয়ে আনতে না পেরে আদর্শগত দিক থেকে তার পূণ্য হবে এই ধারনায় কবিরাজ আলামিন শেখ কে হত্যা করার পরিকল্পনা করে। 

হত্যার দিন হাফিজ ভিকটিমের সাথে মোবাইলে কথা বলে রাতে কবিরাজি রুমে আসে। রাতে ঘুমিয়ে পড়লে ভোর রাতে পূর্ব পরিকল্পনা মোতাবেক আসামী হাফিজ তার বন্ধু আলামিন শেখ কে ঘুমন্ত অবস্থায় গলা কেটে জবাই করে হত্যা করে। হত্যাকান্ড শেষে হাফিজুর ফতুল্লা পাগলা মসজিদে ফজরের নামাজ আদায় করে।

উল্লেখ্য, গত শুক্রবার ভোররাতে (৮ সেপ্টেম্বর) ফতুল্লায় ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার এক কবিরাজকে গলাকেটে হত্যা করা হয়।

খুঁজুন