রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মাভাবিপ্রবি উপাচার্যের নিন্দা

প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মাভাবিপ্রবি উপাচার্যের নিন্দা

রাজধানীর শাহবাগে  প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক আহত করার  ঘটনায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

রবিবার (৩১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বার্তায় অধ্যাপক ড.মো:আনোয়ারুল আজীম আখন্দ বলেন,অবিলম্বে শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানাই, এবং হামলায় আহত শিক্ষার্থীদের যথাযথ সুচিকিৎসার  নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছি।

একই সাথে বার্তায়, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি সমূহ যথাযথ কর্তৃপক্ষের  মাধ্যমে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান অধ্যাপক ড.মো: আনোয়ারুল আজীম আখন্দ।

খুঁজুন