শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় প্রথম আলোর প্রতিবেদনটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ

প্রথম আলোর প্রতিবেদনটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ

সরকারকে হেয় করতে প্রথম আলো ও বিএনপি একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, প্রথম আলো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ, এতে কোনো সন্দেহ নেই। তাদের শাস্তি পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অপরাধকে নিছক ভুল বলে চালিয়ে দেয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধানমন্ত্রীর প্রসংশা করা হয় আর দেশের এক শ্রেণির গণমাধ্যম, যা খুশি বলে যাচ্ছে। এ সময় ওবায়দুল কাদের, মির্জা ফখরুলের বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, নির্বাচন আগে হোক বা পরে, বিএনপির পরজয় নিশ্চিত। বিদেশ থেকে ফরমায়েসি আন্দোলনে আর কোনো কাজ হবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

খুঁজুন