শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় প্রতি ঘণ্টায় পরিবারে খুন পাঁচ নারী

প্রতি ঘণ্টায় পরিবারে খুন পাঁচ নারী

প্রতি ঘণ্টায় পাঁচজনের বেশি নারী পরিবারের কোনো সদস্যের হাতে খুন হচ্ছেন বলে জানিয়েছে জাতিসংঘ। যদিও বাস্তবে এ সংখ্যাটি আরো বেশি হতে পারে। সংস্থাটির হিসাব মতে, ২০২১ সালে ৪৫ হাজার নারী খুন হয়েছিলেন তাদের সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে। জাতিসংঘের অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম ও ইউএন উইমেনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।

জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, এসব হিসাবের মাধ্যমে বোঝা যাচ্ছে যে নারীদের কাছে ঘর খুব নিরাপদ জায়গা নয়। বিশ্বজুড়ে যত মানুষ খুন হন, তার ৮১ শতাংশই পুরুষ। কিন্তু লিঙ্গভিত্তিক সহিংসতার সবচেয়ে বেশি শিকার হয়েছেন নারীরাই। ২০২১ সালে এশিয়ায় নারীরা সবচেয়ে বেশি খুন হয়েছেন। ওই সালে মোট ১৭ হাজার ৮০০ নারী খুন হয়েছেন এশিয়ায়।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, নারী হত্যা বন্ধে খুব বেশি অগ্রগতি নেই। ইউরোপে পরিবারের সদস্যদের হাতে নারী হত্যার পরিমাণ গত শতকে ১৯ শতাংশ কমেছে। যুক্তরাষ্ট্রে কমেছে মাত্র ৬ শতাংশ।

জাতিসংঘের জানায়, লিঙ্গভিত্তিক অপরাধ বন্ধে সব দেশ যেন ব্যবস্থা নেয়। নারীর ওপর অত্যাচার বন্ধ করতে প্রতিটি দেশের সরকার যেন যথেষ্ট পরিমাণ অর্থ ব্যয় করে।

খুঁজুন