জেলার বাউফলের বিশ্বজয়ী কোরআনে হাফেজ জাকারিয়াকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহারের অর্থ প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ।
গতকাল শুক্রবার বাউফল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ হাফেজ জাকারিয়ার হাতে উপহারের ২০ হাজার টাকা তুলে দেন। এসময় তাকে প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনিও বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ফুলেল সংবর্ধনা, ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকা উপহার দেন।
প্রধান অতিথি বলেন, হাফেজ জাকারিয়া আন্তর্জাতিক অঙ্গনে অসাধারণ সাফল্য অর্জন করে বাউফলের মুখ উজ্জ্বল করেছেন। তার এ অর্জন শুধু বাউফলের নয়, পুরো বাংলাদেশের জন্য গর্বের।
তিনি বলেন, বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাউফলের একজন সন্তান হিসেবে হাফেজ জাকারিয়ার এ অসাধারণ অর্জন অত্যন্ত গৌরবের বিষয়। তার সাফল্য প্রমাণ করে, সঠিক সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে বাউফলের মেধাবী সন্তানরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম আরও উজ্জ্বল করতে পারে।
ড. মাসুদ বলেন, কোরআনের আলোয় আলোকিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে মেধাবী হাফেজ ও শিক্ষার্থীদের উৎসাহিত করা প্রয়োজন। হাফেজ জাকারিয়ার সাফল্য অন্যদেরও কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, বাউফলের সন্তান হাফেজ জাকারিয়ার আন্তর্জাতিক সাফল্যে উপজেলা প্রশাসন গর্বিত। তার মতো কৃতী ও মেধাবী সন্তানদের উৎসাহিত করতে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।
তিনি বলেন, জাকারিয়ার এ অর্জন বাউফলের জন্য অনন্য সম্মানের। তার সাফল্য স্থানীয় শিশু-কিশোরদের কোরআন শিক্ষা ও নৈতিক মূল্যবোধ চর্চায় অনুপ্রেরণা জোগাবে।
নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে হাফেজ জাকারিয়ার সাফল্যের প্রশংসা করে বক্তারা বলেন, আন্তর্জাতিক পর্যায়ে তার এই অর্জন বাউফলের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়। তারা তার আরও সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
পটুয়াখালীতে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা ও অর্থ প্রদান
পটুয়াখালীতে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা ও অর্থ প্রদান
জেলার বাউফলের বিশ্বজয়ী কোরআনে হাফেজ জাকারিয়াকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহারের অর্থ প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। গতকাল শুক্রবার বাউফল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ হাফেজ জাকারিয়ার হাতে উপহারের ২০ হাজার টাকা তুলে দেন। এসময় তাকে প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনিও বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ফুলেল সংবর্ধনা, ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকা উপহার দেন। প্রধান অতিথি বলেন, হাফেজ জাকারিয়া আন্তর্জাতিক অঙ্গনে অসাধারণ সাফল্য অর্জন করে বাউফলের মুখ উজ্জ্বল করেছেন।
তার এ অর্জন শুধু বাউফলের নয়, পুরো বাংলাদেশের জন্য গর্বের। তিনি বলেন, বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাউফলের একজন সন্তান হিসেবে হাফেজ জাকারিয়ার এ অসাধারণ অর্জন অত্যন্ত গৌরবের বিষয়। তার সাফল্য প্রমাণ করে, সঠিক সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে বাউফলের মেধাবী সন্তানরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম আরও উজ্জ্বল করতে পারে। ড. মাসুদ বলেন, কোরআনের আলোয় আলোকিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে মেধাবী হাফেজ ও শিক্ষার্থীদের উৎসাহিত করা প্রয়োজন। হাফেজ জাকারিয়ার সাফল্য অন্যদেরও কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, বাউফলের সন্তান হাফেজ জাকারিয়ার আন্তর্জাতিক সাফল্যে উপজেলা প্রশাসন গর্বিত। তার মতো
কৃতী ও মেধাবী সন্তানদের উৎসাহিত করতে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।তিনি বলেন, জাকারিয়ার এ অর্জন বাউফলের জন্য অনন্য সম্মানের। তার সাফল্য স্থানীয় শিশু-কিশোরদের কোরআন শিক্ষা ও নৈতিক মূল্যবোধ চর্চায় অনুপ্রেরণা জোগাবে। নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে হাফেজ জাকারিয়ার সাফল্যের প্রশংসা করে বক্তারা বলেন, আন্তর্জাতিক পর্যায়ে তার এই অর্জন বাউফলের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়। তারা তার আরও সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত