শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় পুলিশ ঠেকাবে ঈদযাত্রায় রেলের ছাদে ওঠা

পুলিশ ঠেকাবে ঈদযাত্রায় রেলের ছাদে ওঠা

রোকসানা মনোয়ার :ঈদের সময় যাত্রীর বেশি চাপ থাকায় ট্রেনের ছাদে উঠে অনেকে ঝুঁকি নিয়ে ভ্রমণ করেন। তবে এবার তা করতে দেবে না পুলিশ। সংস্থাটির মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, ঈদযাত্রায় ট্রেনের ছাদে উঠে ভ্রমণ করা যাবে না। এ ব্যাপারে রেলওয়েকে সর্বাত্মক সহযোগিতা করবে পুলিশ।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে রাজারবাগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশপ্রধান এসব কথা বলেন। এর আগে পুলিশ লাইন্স জামে মসজিদে পুলিশের বার্ষিক আজান ও কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন আইজিপি।

পুলিশপ্রধান বলেন, আমাদের রেলওয়ে পুলিশ রয়েছে। এছাড়া রেলওয়ে কর্তৃপক্ষ আলাদা যে সাপোর্ট চাইবে আমরা সেই সাপোর্ট দেবো। আমাদের ফোর্স মোতায়েন থাকবে, প্রয়োজন হলে ঈদে আরও ফোর্সের ব্যবস্থা করা হবে।আমরা যে ব্যবস্থা নিয়েছি তাতে করে সবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করি। ঈদযাত্রায় পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানাতে গিয়ে আইজিপি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ পুলিশ।সড়কে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থা সক্রিয় থাকবে।

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে জানিয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, যখন পদ্মা সেতু ছিল না, চন্দ্রার মোড়ে যখন একটি মাত্র রাস্তা দিয়ে যাতায়াত করতে হতো, তখন পুলিশ সদস্যরা দিন-রাত পরিশ্রম করে ঈদযাত্রা নির্বিঘ্ন করার কাজ করে যেতেন। রাজধানীর সঙ্গে সারাদেশে ঈদযাত্রায় অনেক প্রতিবন্ধকতা ছিল। বর্তমান সরকারের বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রমের ফলে ঈদযাত্রায় যানজট থেকে স্বস্তি মিলেছে। এখন আর কাউকে কষ্ট করতে হবে না।

খুঁজুন