মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রাজাপুরে এইচএসসি পরীক্ষা বাতিল ও চাকরিতে বয়স বৃদ্ধির দাবিতে মানববন্ধন

রাজাপুরে এইচএসসি পরীক্ষা বাতিল ও চাকরিতে বয়স বৃদ্ধির দাবিতে মানববন্ধন

হাসিবুর রহমান

ঝালকাঠির রাজাপুরে এইচএসসি পরীক্ষা বাতিল, ইউনিভার্সিটিতে ভর্তি ও চাকরিতে বয়স বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এইচএসসির পরীক্ষার্থীরা।

শুক্রবার বেলা ১১ টায় শহীদ মিনার এলাকায় বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এতে বক্তব্য রাখেন আব্দুল মালেক কলেজের অলিউল ইসলাম নয়ন, রাজাপুর সরকারি কলেজের ছাত্র উৎস কুমার দাস ও আলহাজ্ব লালমোন মহিলা কলেজের ছাত্রী তিন্নি আক্তার প্রমুখ। বক্তারা বলেন,  বন্যা ও চলমান পরিস্থিতিতে কয়েক দফা পরীক্ষা পিছিয়ে তাদের জীবন থেকে প্রায় এক বছর চলে গেছে। এখনও তিনটি পরীক্ষা নতুন করে দিবে হবে, সেই পরীক্ষা দেয়ার মানুষ পরিস্থিতি তাদের নেই। এ কারনে পরীক্ষা বাতিল,  ভর্তিতে ও চাকরিতে সময় বৃদ্ধির দাবি করে অন্যথায় আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

খুঁজুন