বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক

রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি.রাজবাড়ী :

শ্যামলী পরিবহনের সাথে দ্বন্দ্বের জেরে দীর্ঘ সময় বন্ধ থাকার পর রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। 

মঙ্গলবার রাত পৌনে নয়টার সময় রাজবাড়ীর জেলা প্রশাসকের হস্তক্ষেপে ফের এ রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) রাত ৮ টা ৪৫ মিনিটে বাস চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ‘জনগণের যাতে কোনো ভোগান্তি না হয় সে বিষয়ে আমরা সব সময় সচেতন আছি । রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হবার পর আমি পরিবহন সংশ্লিষ্ট ঢাকার বিভিন্ন মহলে কয়েক দফা কথা বলেছি। অবশেষে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের বিরোধ মিমাংসা করতে পেরেছি।  আগামী শুক্রবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতাদের ঢাকায় সভা হবে। তাদের মধ্যে আরও যেসব সমস্যা আছে, তা ওই সভার মাধ্যমে সমাধান হবে।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, ‘ডিসি স্যার আমাদের বাস চালানোর জন্য সিদ্ধান্ত দিয়েছেন। আমরা রাত ৮ টা ৪৫ মিনিট থেকেই বাস চলাচল শুরু করেছি। 

এরআগে মঙ্গলবার ভোর থেকে শ্যামলী পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ছিল।

খুঁজুন