রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মতামত রাজবাড়ীতে আবৃত্তি ও কথামালায় প্রকাশনা উৎসব

রাজবাড়ীতে আবৃত্তি ও কথামালায় প্রকাশনা উৎসব

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী :

রাজবাড়ীতে কবি তাহমিনা মুন্নীর কাব্যগ্রন্থ্য দীপ্ত সবুজ বাংলাদেশ’র পাঠ উম্মোচন, আবৃত্তি ও কথামালায় প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সার্বিক সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

এ সময় উদ্বোধক হিসেবে কবি তাহমিনা মুন্নীর কাব্যগ্রন্থ্য দীপ্ত সবুজ বাংলাদেশ’র পাঠ উম্মোচন করেন অতিরিক্ত সচিব লেখক ও কবি মোঃ সেলিম রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।

কবি সালাম তাসিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল।

এর আগে রাজবাড়ীর টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয় আবৃত্তি প্রতিযোগিতা। 

খুঁজুন