মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রাজবাড়ীতে সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

রাজবাড়ীতে সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

রাজবাড়ী জেলা প্রতিনিধি::




রাজবাড়ীতে গতকাল রাতে দায়িত্ব পালনকালে ব্যাটারী চালিত ইজিবাইকের ধাক্কায় গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

নিহত পুলিশ সদস্যের নাম মোঃ মিজানুর রহমান। তার বাড়ী ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাপুরিয়া সদরদী গ্রামে। সে রাজবাড়ী সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

রোববার (১৪ জুলাই) জেলা পুলিশের এক শোক বার্তায় এ তথ্য জানান পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ।

শোক বার্তা থেকে জানা যায়, শনিবার দিবাগত রাতে মিজানুর রহমান মোবাইল ডিউটিতে ছিলেন। ডিউটিকালিন রাত ১২ টা ১০ মিনিটে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা এলাকায় একটি ব্যাটারী চালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এসময় তিনি পিচ ঢালা রাস্তায় পড়ে মাথায় গুরুতর  আঘাত পান। তাকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৯ টার দিকে তার মৃত্যু হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইফতেখারুল আলম প্রধান জানান, কনস্টেবল মিজানুরের মরদেহ ঢাকা থেকেই তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জানাজা শেষে দাফন করা হবে।

খুঁজুন