রাজবাড়ী জেলা প্রতিনিধি : রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক
নুরে আলম সিদ্দিকী হকের প্রচার মাইকে বাধা দেয়ায় মো. জাকির হোসেন হিরো নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
বুধবার দুপুরে কালুখালী উপজেলার রতনদিয়া এলাকায় নুরে আলম সিদ্দিকী হকের প্রচারে মাইকে বাধা দেন জাকির হোসেন হিরো।
স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক বলেন, দুপুরে রতনদিয়া এলাকায় ভ্যনগাড়িতে করে মাইকে আমার নির্বাচনী প্রচারনা চালানো হচ্ছিল। এসময় ইউপি সদস্য জাকির হোসেন হিরো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুল হাকিমের পক্ষ নিয়ে আমার প্রচার মাইক বন্ধ করে প্রচারনায় বাধা দেয়।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারে বাধা দেয়ার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ফোর্স পাঠিয়ে ইউপি সদস্যকে আটক করা হয়েছে। তাকে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।
রাজবাড়ীতে স্বতন্ত্র প্রার্থীর প্রচারনায় বাধা দেয়ায় ইউপি সদস্য আটক
রাজবাড়ীতে স্বতন্ত্র প্রার্থীর প্রচারনায় বাধা দেয়ায় ইউপি সদস্য আটক
রাজবাড়ী জেলা প্রতিনিধি : রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদকনুরে আলম সিদ্দিকী হকের প্রচার মাইকে বাধা দেয়ায় মো. জাকির হোসেন হিরো নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। বুধবার
দুপুরে কালুখালী উপজেলার রতনদিয়া এলাকায় নুরে আলম সিদ্দিকী হকের প্রচারে মাইকে বাধা দেন জাকির হোসেন হিরো।স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক বলেন, দুপুরে রতনদিয়া এলাকায় ভ্যনগাড়িতে করে মাইকে আমার নির্বাচনী প্রচারনা চালানো হচ্ছিল। এসময় ইউপি সদস্য জাকির হোসেন হিরো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুল হাকিমের
পক্ষ নিয়ে আমার প্রচার মাইক বন্ধ করে প্রচারনায় বাধা দেয়।কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারে বাধা দেয়ার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ফোর্স পাঠিয়ে ইউপি সদস্যকে আটক করা হয়েছে। তাকে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত