বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রাজবাড়ীতে উন্নয়নের বার্তায় উঠন বৈঠক অনুষ্ঠিত

রাজবাড়ীতে উন্নয়নের বার্তায় উঠন বৈঠক অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ যুবমহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন এমপি ৯ নভেম্বর বেলা ১১ টায় রাজবাড়ীর  পাংশা উপজেলার হাবাসপুর ও বাহাদুরপুর ইউপির পদ্মা নদী তীরবর্তী  এলাকার গৃহীনীদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌছানোর লক্ষ্যে উঠান বৈঠক করেছেন। এসময় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মোঃ সজিব হোসেন উপস্থিত ছিলেন। 

মিয়া পাড়ায় অনুষ্ঠিত উঠান বৈঠকে অ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। এলাকার রাস্থা ঘাট ব্যাবস্থা উন্নয়ন হয়েছে। বিদ্যুৎ এখন ঘরে ঘরে। কমিউনিটি ক্লিনিক এর সেবা পাচ্ছেন গ্রামের মানুষ। মোবাইল ফোনের ব্যাবহার  বেড়েছে। শিক্ষার হার বেড়েছে। করোনা কালীন সময়ে আপনারা নান প্রকার সহায়তা পেয়েছেন। সরকারের উন্নয়ন সুবিধা প্রতিটি গ্রামের মানুষ পাচ্ছে। শহর উন্নয়নের পাশাপাশি গ্রামও উন্নত হচ্ছে। এই উন্নয়নের ধারা রক্ষার জন্য আগামী নির্বাচনের সবাইকে নৌকা প্রতিকে ভোট দিতে আহব্বান জানান। তিনি আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন চলমান থাকবে।

খুঁজুন