মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ২ জনের মৃত্যু

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ২ জনের মৃত্যু



বিডি টুডে ডিজিটাল ডেস্ক:



 রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। 


তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। বুধবার (১৯ জুন) দিবাগত রাত ও বৃহস্পতিবার (২০ জুন) ভোররাতে রাজধানীর যাত্রাবাড়ী ও পল্টন লাকায় এ দুর্ঘটনা ঘটে।


ময়নাতদন্তের জন্য লাশ দুটি  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানা পুলিশ।



পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আজিজ বলেন, আজ বৃহস্পতিবার (২০ জুন) ভোর সোয়া পাঁচটার দিকে একটি ট্রাক পল্টন মোড়ে রাস্তার ডিভাইডারের ওপর উঠে যায়।


সেখানে ভবঘুরে প্রকৃতির এক লোক ঘুমিয়ে ছিল। সে চাপা পড়ে মারা যায়। তার বয়স আনুমানিক (৩২) বছর হবে। সেখান থেকে তার লাশ উদ্ধার করে সকাল ৬ টা ২০ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর মৃত্যু নিশ্চিত করেন।



তিনি আরও বলেন, এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং চালক মহসিনকে আটক করা হয়েছে।


অপর দিকে, যাত্রবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস জানান, বুধবার রাত সোয়া একটার দিকে যাত্রাবাড়ী থানার জনপথ মোড়, ফ্লাইওভারের উপরে অজ্ঞাত গাড়ির চাপায় এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।


সংবাদ পেয়ে সেখান থেকে তার লোশ উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হয়। 


তিনি বলেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক (৪৫) বছর হবে। দেখে পাগল ভবঘুরে প্রকৃতির মনে হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।



খুঁজুন