বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন মূল্যস্ফীতি ও মার্কিন চাপ, সুদের হার বাড়াতে পারে ব্যাংক অব জাপান জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে মাখোঁর সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি ফেডের সুদের সিদ্ধান্তকে ঘিরে এশিয়ার শেয়ারবাজারে অস্থিরতা বিনিয়োগ চুক্তি ও হরমুজ প্রণালীতে সম্ভাব্য মোতায়েন নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধানের মস্কোর ওপর আরও চাপের আহ্বান বৈষম্য মোকাবিলায় আন্তর্জাতিক প্যানেল গঠনে যুক্তরাষ্ট্রে হামে আরও একজনের মৃত্যু, বাড়ছে প্রাদুর্ভাব বিশ্ব বিনিয়োগকারীদের কানাডায় বিনিয়োগের আহ্বান কার্নির প্রধানমন্ত্রীর উদ্যোগে আজন্ম দৃষ্টিহীনকে চাকরিতে নিয়োগ দিল রাবি
আইন আদালত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, মামলা ৪৯

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, মামলা ৪৯

 ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৯ টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে রমনা বিভাগ ৪১, লালবাগ বিভাগ ৩৬, ওয়ারী বিভাগ ৫৭, মতিঝিল বিভাগ ৫৬, তেজগাঁও বিভাগ ৮৬, মিরপুর বিভাগ ১৩১, গুলশান বিভাগ ৩৮, উত্তরা বিভাগ ৪৯ ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেফতার করে।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, পাঁচটি রাম দা, দুইটি তরবারি, একটি ছোড়া, ৩৯৫ পিস ইয়াবা, ৪৩৮ বোতল ফেন্সিডিল, ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৪৫ বোতল বিদেশি মদ, চারটি মোবাইল, একটি স্বর্ণের কানের দুল, নয়টি ফুয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, তিনটি ইয়াবা সেবনের প্লাস্টিকের বোতল ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

খুঁজুন