মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করেছেন ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর

রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করেছেন ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর

মোঃ শাকিল আহামাদ - রাজশাহী জেলা প্রতিনিধি::


রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। গত কাল সোমবার বিকেল ৪:৩০ মিনিটে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন। 

পরে নগর ভবনের ১ম থেকে ১০ম তলা পর্যন্ত ক্ষতিগ্রস্থ কক্ষগুলো পরিদর্শন করেন। এ সময় (রা.সি.ক) প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, আমার প্রথম কাজ হচ্ছে সিটি কর্পোরেশনের মৌলিক যে কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে সচল করা, যাতে নাগরিক ভোগান্তি না হয়। পাশাপাশি স্বল্প মেয়াদী, দীর্ঘ মেয়াদী কাজ করা হবে। আগামী কাল মঙ্গলবার সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে কথা বলে বাকি পরিকল্পনা নির্ধারণ করা হবে।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন,  হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সাহেল মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহম্মেদ আল মঈন পরাগসহ অন্যান্য কর্মচারী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

খুঁজুন