রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৬৬ জনকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে ১৬৬ জনকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জজুড়ে মোট ৬২টি মামলা হয়েছে। এরমধ্যে দস্যুতা ১টি, সাইবার সুরক্ষা আইন ১টি, চুরি ৩টি এবং অন্যান্য খাতে ৫৭টি মামলা রয়েছে। স্বস্তির বিষয় হলো এই সময়ে কোনো খুন, ডাকাতি, যৌতুকের জন্য হত্যা কিংবা নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনা ঘটেনি। তবে এই সময়ে ৩টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে রাজশাহী রেঞ্জের পুলিশ গত ২৪ ঘণ্টায় মোট ৪৫টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে পরোয়ানাভূক্ত ৫৮ জন, সাজাপ্রাপ্ত ৭ জন, তদন্তাধীন মামলায় ৯১ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য ১০ জনসহ মোট ১৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও পৃথক অভিযানে ২৫ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার মাদকের মধ্যে রয়েছে ৬ গ্রাম হেরোইন, ১৫৪ বোতল ইস্কাপ সিরাপ, ১৭৯ পিস ইয়াবা, ২৫৫ পিস ট্যাপেন্টাডল, ২০ গ্রাম গাঁজা এবং ৯ লিটার চোলাই মদ। অন্যদিকে, সাধারণ মানুষকে পুলিশি সেবা প্রদানেও তৎপরতা অব্যাহত রয়েছে। যার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ১,০৫৫ জন সেবাগ্রহীতা থানায় সেবা গ্রহণ করেছেন এবং চলতি মাসে এই সেবার মোট সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১৯৮ জনে।
রাজশাহীতে অভিযানে মাদকসহ ১৬৬ জন গ্রেপ্তার
রাজশাহীতে অভিযানে মাদকসহ ১৬৬ জন গ্রেপ্তার
রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৬৬ জনকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে ১৬৬ জনকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জজুড়ে মোট ৬২টি মামলা হয়েছে। এরমধ্যে দস্যুতা ১টি, সাইবার সুরক্ষা আইন ১টি, চুরি ৩টি এবং অন্যান্য খাতে ৫৭টি মামলা রয়েছে। স্বস্তির বিষয় হলো এই সময়ে কোনো খুন, ডাকাতি, যৌতুকের জন্য হত্যা কিংবা নারী
ও শিশু নির্যাতনের মতো ঘটনা ঘটেনি। তবে এই সময়ে ৩টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে রাজশাহী রেঞ্জের পুলিশ গত ২৪ ঘণ্টায় মোট ৪৫টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে পরোয়ানাভূক্ত ৫৮ জন, সাজাপ্রাপ্ত ৭ জন, তদন্তাধীন মামলায় ৯১ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য ১০ জনসহ মোট ১৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও পৃথক অভিযানে ২৫ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে পুলিশ
বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার মাদকের মধ্যে রয়েছে ৬ গ্রাম হেরোইন, ১৫৪ বোতল ইস্কাপ সিরাপ, ১৭৯ পিস ইয়াবা, ২৫৫ পিস ট্যাপেন্টাডল, ২০ গ্রাম গাঁজা এবং ৯ লিটার চোলাই মদ। অন্যদিকে, সাধারণ মানুষকে পুলিশি সেবা প্রদানেও তৎপরতা অব্যাহত রয়েছে। যার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ১,০৫৫ জন সেবাগ্রহীতা থানায় সেবা গ্রহণ করেছেন এবং চলতি মাসে এই সেবার মোট সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১৯৮ জনে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত