বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬ ড্রোনের কারণে রাশিয়ার আকাশ বিমান চলাচলের জন্য ‘সম্পূর্ণ অনিরাপদ’: জেলেনস্কি শরতে অপরূপ কক্সবাজারের মেরিন ড্রাইভ, সৌন্দর্যে মাতোয়ারা পর্যটকরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৭ আসনে বর্ণাঢ্য র‌্যালি আজ ডিএসসিসি প্রশাসকের খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শন যুক্তরাজ্য সফরে মাখোঁ, বেয়ো ট্যাপেস্ট্রির উদ্বোধন, বার্নহামের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১১৪, নিখোঁজ ৩৯১৬ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা ইরানের ভূখণ্ডে মার্কিন হামলায় নিহত ১১: রাষ্ট্রীয় গণমাধ্যম
আইন আদালত রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদক মামলায় ৫ জন ও অন্যান্য মামলায় ১৯ জন রয়েছে। গ্রেপ্তারদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ পুলিশ কমিশনার গাজিউর রহমান বাসস’কে বলেন, রাজশাহী মেট্রোপলিটনের থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

খুঁজুন