বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রামগড়ে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

রামগড়ে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মোহাম্মদ শাহেদ হোসেন রানা

রামগড়(খাগড়াছড়ি) :

পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে ২৩-২৪ অর্থ বছরে বরি মৌসুমে বোরো ধানের উফশি আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণের উদ্বোধন করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো.মিজানুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রামগড় ১নং ইউপির চেয়ারম্যান শাহ আলম মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আঞ্জুম, সহকারি উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা মো.সানাউল হক, উপ-সহকারী মো.তসলিম উদ্দিন বাহার প্রমুখ।

উল্লেখ্য, চাষীদের মধ্যে হাইব্রিড ধান-৫ কেজি, এমওপি-১০ কেজি, ডিএপি-১০ কেজি বিতরণ করা হয়।

খুঁজুন