বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রামগড়ে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে দুই লক্ষ টাকা জরিমানা

রামগড়ে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে দুই লক্ষ টাকা জরিমানা

মোহাম্মদ শাহেদ হোসেন রানা

রামগড়(খাগড়াছড়ি) :

রামগড়ে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে ১ ব্যাক্তিকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ১২ জানুয়ারী রাত সাড়ে ৮টায় রামগড় পৌরসভাধীন মুহামনি বিজিবি ক্যাম্পের পিছনে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মমতা আফরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ ব্যাক্তিকে দুই লক্ষ টাকা জরিমানা করেন।

জরিমানাপ্রাপ্ত ব্যাক্তি হলেন, ফেনীরকুল গ্রামের ০৮ ওর্য়াড়ের বাসিন্দা মো.হারুন চৌধুরী।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মমতা আফরিন বলেন, মহামুনি বিজিবি ক্যাম্পের পিছনে কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে এসে সত্যতা পান। এসময় ভূমির মালিক ঘটনাস্থলে এসে নিজের অপরাধ স্বীকার করেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী উক্ত ভূমির মালিক মো.হারুনকে ভ্রাম্যমাণ আদালতে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খুঁজুন