মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রামপালে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রামপালে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রামপাল, বাগেরহাট প্রতিনিধি::


বাগেরহাটের রামপালে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৯ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৪, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র ৭৫ তম জন্মবার্ষিকী এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা এঁর ৯৪ তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মুসাম্মাৎ হোসনেয়ারা মিলি সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল,  জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, মাধ্যমিক শিক্ষা অফিসার এস, এ আনোয়ার উল-কুদ্দুস, সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সুধীজন উপস্থিত ছিলেন।

খুঁজুন