মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রাণীনগরে ১০হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করে ভস্মিভূত

রাণীনগরে ১০হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করে ভস্মিভূত

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)  :

নওগাঁর রাণীনগরের আবাদপুকুর হাটে অভিযান চালিয়ে ১০হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায় এই অভিযান পরিচালনা করেন। 

কর্মকর্তা জানান,ওই হাটে নিষিদ্ধ কারেন্টজাল বিক্রি হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১টা নাগাদ থানাপুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ কারেন্টজাল ক্রেতা-বিক্রেতারা জাল ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্রায় একলক্ষ ২০হাজার টাকার ১০হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। এর পর জনসম্মুখে আগুনে পুরে ভস্মিভূত করা হয়। এর আগে গত ২৬জুন একই হাটে অভিযান চালিয়ে ১২হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়েছে। এই কর্মকর্তা আরো জানান,দেশীয় প্রজাতির মাছের সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

খুঁজুন