মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রাণীনগরে বাংলা নববর্ষকে বরণ করতে মঙ্গল শোভাযাত্রা

রাণীনগরে বাংলা নববর্ষকে বরণ করতে মঙ্গল শোভাযাত্রা

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

“নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি’জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে বাঙ্গালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করতে এবং বাঙ্গালী জাতির সার্বিক মঙ্গল কামনায় এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে উপজেলা প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবার পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। এর পর উপজেলা পরিষদ হরলুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা কামরুন নাহার আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মাহবুবুল আলম, সদর ইউপি চেয়ারম্যাান চন্দনা সারমিন রুমকিসহ প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

খুঁজুন