বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রাণীনগরে চোলাইমদসহ একজন আটক

রাণীনগরে চোলাইমদসহ একজন আটক

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে ছয় লিটার চোলাইমদসহ নুরুজ্জামান (৪৭) নামে একজনকে আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ‍্যায় তাকে আটক করে মামলা রুজু করা হয়েছে। আটক নুরুজ্জামান উপজেলার কামতা সরদার পাড়া গ্রামের নিজাম উদ্দীনের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার সন্ধ‍্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি সড়কের বগাড়বাড়ী ব্রিজ থেকে নুরুজ্জামানকে ছয় লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক করা হয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

খুঁজুন