বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রাণীনগরে দু'দিনে দুই মাদক কারবারি আটক

রাণীনগরে দু'দিনে দুই মাদক কারবারি আটক

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগরে  গত দুই দিনে অভিযান চালিয়ে হেরোইন ও টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার মালঞ্চি গ্রামের মৃত বিশু সরদারের ছেলে বাবু সরদার (৪৫) ও ঘোষগ্রামের মৃত ছাবের আলী সরদারের ছেলে রিংকু আলী সরদার (৩৭)।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাবু সরদারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সাড়ে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

অপরদিকে শুক্রবার সকালে অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা টু জামালগঞ্জ রাস্তায় এক নম্বর স্লুইস গেট এলাকা থেকে রিংকু আলী সরদারকে ১১পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়েছে। আটককৃত দুজনের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন