বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রাণীনগরে গরু চুরি মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

রাণীনগরে গরু চুরি মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে গরু চুরি মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী জাকির হোসেন (৫০) কে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে তাকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে। গরু চুরির একটি মামলায় পাঁচ বছর আগে বিজ্ঞ আদালত তিন বছরের সাজা প্রদান করেন তাকে। জাকির উপজেলার গিরিগ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,গরু চুরির মামলায় গত ২০১৯ সালে বিজ্ঞ আদালত জাকির হোসেনকে তিন বছরের সাজা প্রদান করেন। এর পর সাজা থেকে বাঁচতে গত পাঁচ বছর ধরে পালিয়ে ছিলেন। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাকিরকে এদিন দুপুর পর আদালতে সোর্পদ করা হয়েছে।

খুঁজুন