বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রাণীনগরে জামায়াতের দুই নেতা গ্রেফতার

রাণীনগরে জামায়াতের দুই নেতা গ্রেফতার

কাজী আনিছুর রহমান.রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগরে জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোর রাতে উপজেলার আবাদপুকুর এলাকায় মেহগনি বাগানে গোপন বৈঠক চলাকালে জামায়াতরে দুই নেতাকে গ্রেফতার করা হয় বলে দাবি করেছে পুলিশ। এঘটনায় প্রায় ৩২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার দুইজনকে বুধবার আদালতে সোর্পদ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নাশকতা সৃষ্টির লক্ষে জামায়াতের নেতা-কর্মীরা গোপন বৈঠক করবেন,এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আবাদপুকুর পল্লীবিদ্যুতের সাব-ষ্টেশনের অদুরে একটি মেহগনি বাগানে বৈঠক চলাকালে দুইজনেেক গ্রেফতার করা হয়। এসময় অন্য নেতা-কর্মীরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন, পারইল ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারী ভান্ডারগ্রাম গ্রামের হযরত আলীর ছেলে আব্দুল মতিন (৬০) এবং জামায়াতের কর্মী পারইল বিশিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে শহিদুল ইসলাম। তিনি আরো জানান,এঘটনায় এজাহার নামীয় সাতজন এবং অজ্ঞাতনামা আরো ২০/২৫জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে সোর্পদ করা হয়েছে।

খুঁজুন