বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রাণীনগরে ক্লাব ঘর থেকে প্রায় ২২শ'কেজি সরকারি চাল জব্দ

রাণীনগরে ক্লাব ঘর থেকে প্রায় ২২শ'কেজি সরকারি চাল জব্দ

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগরে একটি ক্লাবঘর থেকে পরিত্যাক্ত অবস্থায় ভিজিডির বিতরণকৃত দুই হাজার ১৯০কেজি  চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদের পাশে একটি ক্লাব ঘর থেকে এই চালগুলো জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম।পরে চালগুলো তিনটি এতিমখানা-মাদ্রাসায় বিতরণ করে দেওয়া হয়েছে।

রাণীনগর উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা আবু রায়হান জানান, এদিন সকাল থেকে 

কাশিমপুর ইউনিয়ন পরিষদে ভিজিডির কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হচ্ছিল। এ সময় অসাধু কিছু ব্যবসায়ী ওইসব সুবিধাভোগীদের কাছ থেকে সরকারি ক্রয়-বিক্রয় নিষিদ্ধ চাল কিনে পরিষদের পার্শ্বে একটি ক্লাবঘরে মজুদ করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই ক্লাবঘর থেকে দুই হাজার ১৯০কেজি চাল জব্দ করা হয়। অভিযানকালে চাল ব্যবসায়ী কাউকে না পাওয়ায় পরে চালগুলো জব্দ করে তিনটি এতিমখানা-মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ রাণীনগর  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা আবু রায়হান উপস্থিত ছিলেন।

খুঁজুন