মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রাণীনগরে মাদকসহ দুইজন আটক

রাণীনগরে মাদকসহ দুইজন আটক

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে। বুধবার ও বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক ও মাদক উদ্ধার করা হয়। এঘটনায় মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধা ৬টা নাগাদ উপজেলার সিম্বা স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সিম্বা গ্রামের জালাল উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম ওরফে সাইদুল ইসলাম (৪০) কে তিন গ্রাম হেরোইনসহ আটক করা হয়। এছাড়া বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ উপজেলার বরবড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৮০গ্রাম গাঁজাসহ আশিক (২৬) নামে একজনকে আটক করা হয়। আটক আশিক বরবড়িয়া গ্রামের বেলাল শেখের ছেলে।

এঘটনায় থানায় পৃথকভাবে মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

খুঁজুন