মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রাণীনগরে থানাপুলিশের অভিযানে গ্রেফতার-৫

রাণীনগরে থানাপুলিশের অভিযানে গ্রেফতার-৫

কাজী আনিছুর রহমান, রাণীনগর(নওগাঁ)  : নওগাঁর রাণীনগরে বৃহম্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় চারজন এবং বুপ্রেনরফিনসহ একজনকে গ্রেফতার করেছে থানাপুলিশ । গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পশ্চিমবালুভরা গ্রামের মোজাম্মেল হকের ছেলে রায়হান সরদার(৩০)কে তার কালীবাড়ী বাজারে নিজ মুদি দোকান থেকে আটক করা হয়। আটককালে তার নিকট থেকে ৫পিস বুপ্রেনরফিন উদ্ধার করা হয়।এছাড়া একই রাতে উপজেলার আতাইকুলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে সাইদুর সরদার (৩৪) ও ওসমান আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪৫),শিয়ালা গ্রামের কছের আলীর ছেলে আব্দুল মান্না (৪৫) ও তালিমপুর গ্রামের আলিম হোসেনের ছেলে সুমন হোসেন (২২)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং আদালতের পরোয়ানা ছিল।

খুঁজুন