মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রাণীনগরের কালীগ্রাম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

রাণীনগরের কালীগ্রাম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই বাজেট সভা অনুষ্ঠিত করা হয়।

কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষনা করেন পরিষদের সচিব শাহাজুল ইসলাম। তিনি ১কোটি ৯১লক্ষ ৩২হাজার ২৬০টাকা আয় এবং ১কোটি ৮৯লক্ষ ৮৬হাজার ২৬০টাকা ব্যয় ধরে এই বাজেট ঘোষনা করেন। উন্মুক্ত বাজেট ঘোষনা শেষে পরিষদের সদস্য আব্দুল কাহার,রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন বক্তব্য রাখেন। এসময় পরিষদের পুরুষ ও নারী সদস্যবৃন্দ এবং হিসাব সহকারী ফারুক হোসেন ও পরিষদের উদ্যোক্তা রেজাউল ইসলাম, সাংবাদিকরা ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খুঁজুন