মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রাঙামাটিতে ধর্ষণের শিকার গৃহবধূ

রাঙামাটিতে ধর্ষণের শিকার গৃহবধূ

রাঙামাটিতে ঈদের দাওয়াত থেকে ফেরার পথে দুই সন্তানের জননী এক পাহাড়ি নারী ধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় লংগদু উপজেলার ১নং আটারকছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার সকালে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে লংগদু থানায় মামলা দায়ের করেছেন। মামলায় আনোয়ার হোসেন মঞ্জু এবং রুবেল নামে দু'জনকে আসামি করেন তিনি। এদের মধ্যে মঞ্জু আটারকছড়া ইউনিয়নের মো. কামাল উদ্দীনের। রুবেল একই ইউনিয়নের আব্বাস মোল্লার ছেলে।

মামলার এজাহর থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূ তার দাদা-নানীসহ আটরকছড়ার জনৈক সিদ্দিক মিয়ার বাড়ি দাওয়াতে যায়। সন্ধ্যা ৬টার দিকে ওই গৃহবধূ তার দাদা-নানীসহ পায়ে হেঁটে সীমান্তবর্তী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ছোট খাগড়াখিয়া গ্রামের উদ্দেশে রওনা দেয়। এ সময় মঞ্জু (২৫) ও রুবেল (২৩) নামে দুই যুবক মোটরসাইকেল দাড় করিয়ে তাদের গতিরোধ করে। পরে তারা গৃহবধূকে আটকে রেখে তার দাদা-নানীকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। এরপর গৃহবধূকে পাশের সেগুন বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে দুই যুবক পালিয়ে যায়।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল উদ্দীন বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

খুঁজুন