মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রাঙ্গাবালীতে আধা কেজি গাঁজা ও একটি গাঁজা গাছ উদ্ধার, গ্রেফতার ৩

রাঙ্গাবালীতে আধা কেজি গাঁজা ও একটি গাঁজা গাছ উদ্ধার, গ্রেফতার ৩

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গাবালী(পটুয়াখালী)

পটুয়াখালীর রাঙ্গাবালীতে আধা কেজি গাঁজা  এবং একটি জীবিত  গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে এসবের সঙ্গে জড়িত  তিনজনকে গ্রেফতার করা হয়। 

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাজাসহ মাদক কারবারি শাকিল মৃধা (৩২) এবং সজিব হাওলাদারকে (২৬) গ্রেফতার করা হয়। 

অপরদিকে, একইদিন উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের পশ্চিম চরলক্ষ্মী গ্রামে অভিযান চালিয়ে বসত বাড়ি থেকে একটি  জীবিত গাঁজা গাছ উদ্ধার করা হয়। এসময় গাছ রোপণকারী  সবুজ প্যাদাকে (৩২) গ্রেফতার করা হয়। 

পৃথক এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দুইটি মামলা দায়ের করা হয়েছে। 

ওসি আরও জানান, গ্রেফতার আসামিদের মধ্যে শাকিল মৃধার বিরুদ্ধে এরআগে রাঙ্গাবালী থানায় ৮টি মামলা রয়েছে।  যা আদালতে বিচারাধীন রয়েছে।

খুঁজুন