বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রাঙ্গাবালীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

রাঙ্গাবালীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গাবালী (পটুয়াখালী) :

পটুয়াখালীর রাঙ্গাবালীর সদর ইউনিয়নের পূর্ব বাহেরচর গ্রামের নিজ বসতঘর থেকে ৩৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি সুরমা বেগমকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার সকালে তাকে গলাচিপা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট  আদালতে সোপর্দ করা হয়।  গ্রেফতার সুরমা ওই গ্রামের ফিরোজ গাজীর স্ত্রী। 

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সুরমার বসতঘর অভিযান চালায় পুলিশ। এ সময় ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় সুরমাকে। তবে পালিয়ে যায় সুরমার স্বামী ফিরোজ গাজী। 

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুরমা ও তার স্বামী ফিরোজের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। 

খুঁজুন