মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রাঙ্গাবালীতে জেলেদের থেকে চাঁদা বন্ধে প্রশাসনের অভিযান

রাঙ্গাবালীতে জেলেদের থেকে চাঁদা বন্ধে প্রশাসনের অভিযান

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গাবালী (পটুয়াখালী)

মাছ ধরার জন্য জেলেদের কাছ থেকে চাঁদাবাজি ও নিষিদ্ধ জাল ব্যবহারের অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচরে অভিযান চালিয়েছে প্রশাসন। 


শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 


এতে কোস্টগার্ড, পুলিশ ও মৎস্য বিভাগ অংশ নেন। জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে চলা এই অভিযানে নিখিল, লিমন হাওলাদার, আলম হাওলাদার ও আলতাফ হাওলাদারকে আটক করা হয়। এদিন রাতে ভ্রাম্যমাণ আদালতে তাদের ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা হয় ৫০০ মিটার চরঘেরা ও বেহুন্দি জাল। অর্ধলক্ষ টাকা মূল্যের ওইসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।  


অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সালেক মূহিদ জানান, সোনারচরসহ উপজেলার অন্যান্য  চরগুলো উন্মুক্ত।  সেখানে মাছ ধরতে যারা চাদা দাবি করবে তাদের, বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।  আমাদের এ অভিযান চলমান থাকবে। 

খুঁজুন