বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রাঙ্গাবালীতে নির্বাচনের পরিবেশ অশান্ত করার চক্রান্তের অভিযোগ

রাঙ্গাবালীতে নির্বাচনের পরিবেশ অশান্ত করার চক্রান্তের অভিযোগ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পরিবেশ অশান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করার অভিযোগ উঠেছে একটি পক্ষের বিরুদ্ধে। সোমবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। 

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. সাইদুজ্জামান মামুন। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিরোধীতা করে পরাজিত হওয়া একটি অপশক্তি জোট বেঁধেছে। সবুজ ছায়া আবাসন গ্রæপের চেয়ারম্যান বাশেদ সিমনের কাঁধে ভর করে এই অপশক্তি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন এবং ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনকে বিতর্কিত করতে মরিয়া হয়ে উঠেছে। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাইদুজ্জামান মামুন আরও বলেন, তফসিল ঘোষণার আগেই বাশেদ সিমন উপজেলা নির্বাচনের প্রচারণার অজুহাত দেখিয়ে গত শনিবার ছোটবাইশদিয়া ইউনিয়নের উপনির্বাচন কার্যক্রম চলাকালীন শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করে জনমতে আতঙ্ক সৃষ্টি করেছেন। সেই সময় কে বা কাদের সঙ্গে তার হট্টগোল হয়েছে, তা সম্পর্কে আমরা অবগত নই। অথচ তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে এবং আমার দলকে হেয়প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছেন। আমি এই অপপ্রচারের নিন্দা জানাই। 

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মালেক, রাঙ্গাবালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জু হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজিদুল আকনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

খুঁজুন