বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রাঙ্গাবালীতে উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান বাশেদ সরদার

রাঙ্গাবালীতে উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান বাশেদ সরদার

পটুয়াখালী প্রতিনিধি :

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে লড়তে চান সবুজ ছায়া আবাসন গ্রæপের চেয়ারম্যান মো. বাশেদ সরদার। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য। 

ঢাকা থেকে লঞ্চযোগে বৃহস্পতিবার বেলা ১১ টায় নিজ এলাকা রাঙ্গাবালীর ফেলাবুনিয়া লঞ্চঘাট পৌঁছালে বাশেদ সরদারকে অভ্যর্থনা জানান তার কর্মী-সমর্থকরা।  পরে ফেলাবুনিয়া বাজারে আয়োজিত এক পথসভায় উপজেলা চেয়ারম্যান পদোপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। 

পথসভা শেষে নিজ বাসভবনে মতবিনিময় সভায় বাশেদ সরদার বলেন, ‘নদী ও সাগর বেষ্টিত এলাকা রাঙ্গাবালী। এখনও নানা সমস্যায় জর্জরিত এই এলাকাটি। আমি এই এলাকার মানুষকে সাথে নিয়ে এগিয়ে  যেতে চাই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের পথে এগিয়ে যাচ্ছে দেশ । আওয়ামী লীগ সরকারের স্মার্ট বাংলাদেশের ভিশন, এর সঙ্গে তাল মিলিয়ে রাঙ্গাবালীকেও এগিয়ে নিয়ে যেতে চাই ।’

জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে তাদের চাহিদা অনুযায়ী কাজ করার অঙ্গীকার জানিয়ে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, এই নির্বাচনে দলীয় মনোনয়ন থাকবে না। সেক্ষেত্রে আরও একটি সম্ভাবনার দুয়ার খুলে গেছে। যোগ্য প্রার্থী সুযোগ পাবে। জনগণও তাদের যোগ্য প্রার্থী বেছে নিতে পারবে। সেক্ষেত্রে আমি আশাবাদী।

খুঁজুন