বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রাঙ্গাবালীতে ভয়ংকর মাদক আইসসহ কারবারি গ্রেপ্তার

রাঙ্গাবালীতে ভয়ংকর মাদক আইসসহ কারবারি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গাবালী (পটুয়াখালী) 

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ভয়ংকর মাদক আইসসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম রাজিব হোসেন খান (২৯)। তার বাড়ি বাউফল উপজেলার দক্ষিণ বিলবিলাস গ্রামে এবং বাবার নাম নাসির উদ্দিন খান। 

পুলিশ জানায়, নিজ এলাকা বাউফলে রাজিবের  বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। তাই শ্বশুর বাড়ি রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের হরিদ্রাখালী গ্রামে এসে আত্মগোপনে থাকতো। এখানেই কৌশলে চলতো তার মাদকের কারবার। 

এমন গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে শ্বশুর বাড়ির এলাকা থেকে ৬০ হাজার টাকার ২০ গ্রাম আইস মাদকসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার বলেন, রাজিব কাপড়ের ব্যবসা করতো। এই ব্যবসার আড়ালে তার মূল ব্যবসা ছিল মাদক কারবার। ঢাকা থেকে কাপড়ের ভেতরে করে রাঙ্গাবালীতে মাদক এনে সরবরাহ করতো সে।  তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গলাচিপা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

খুঁজুন