বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রাঙ্গামাটিতে পাহাড়ধসের আশঙ্কা

রাঙ্গামাটিতে পাহাড়ধসের আশঙ্কা

টানা বর্ষণের কারণে রাঙ্গামাটিতে পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ের ঝুঁকিতে বসবাসকারী লোকজনকে আশ্রয়কেন্দ্রে চলে যেতে ও সতর্ক থাকার জন্য নির্দেশ জারি করেছে জেলা প্রশাসন। রবিবার (৬ আগস্ট) রাঙ্গামাটি জেলা প্রশাসক মোশারফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

গত শুক্রবার সকাল থেকে রাঙ্গামাটি শহরের শিমুলতলী, রূপনগর, লোকনাথ মন্দির, ভেদভেদি মুসলিমপাড়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত লোকজনকে মাইকিং করে নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানানো হয়।

জানা গেছে, পাহাড়ের পাদদেশে বসবাসরতদের জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে রাঙ্গামাটি শহরের ৯টি ওয়ার্ডে ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

মোশারফ হোসেন খান বলেন, টানা বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি রয়েছে। এই জন্য রাঙ্গামাটি পৌর এলাকা ও উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও একই নির্দেশনা প্রদান করা হয়েছে। যাতে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়।

খুঁজুন