মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রাঙ্গামাটিতে সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা প্রদান

উচিংছা রাখাইন কায়েস, রাঙ্গামাটি :

রাঙ্গামাটিতে সেনাবাহিনী কতৃক বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

২৮ ফেফব্রæয়ারী মঙ্গলবার সকালে রাঙ্গামাটি রিজিয়ন মাঠে ৩০৫ পদাতিক ব্রিগেড রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডারের পক্ষে রাঙ্গামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান পিএসসি হত দরিদ্র ও অসুস্থদের মাঝে মানবিক সহায়তা তুলে দেন। 

এ সময় রাঙ্গামাটি রিজিয়নের বিএমটু মেজর খায়রুল রহমান পিএসসি, রিজিয়নের জি টু আই মেজর পারভেজ রহমান উপস্থিত। 

রাঙ্গামাটি রিজিয়ন সূএে জানিয়েছেন স্থানীয় গরিব অসহায় প্রায় ১২ জনের মধ্যে ১ লক্ষ টাকা মানবিক সহায়তা দেওয়া হয়।

রাঙ্গামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি উন্নয়নেও কাজ করে যাচ্ছে। তার মাঝেও বাংলাদেশ সেনাবাহিনী নিজস্ব তহবিল থেকে পার্বত্য এলাকার অসহায় ও হত দরিদ্র এবং অসুস্থ রোগীদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। এই অবস্থায় পার্বত্য অঞ্চলের বসবাসকারী যেই হোক না তার পাশে বাংলাদেশ সেনা বাহিনী সব সময় আছে বলে মন্তব্য করেন জোন কামান্ডার।

খুঁজুন