মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম


সদরুল আইন:

৭১ টিভির প্রযোজক ও দৈনিক বর্তমান দেশবাংলা পত্রিকার প্রধান সম্পাদক মাজাহারুল ইসলাম মাসুমের পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মফিজুল ইসলামকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান শেষে মুন্সীগঞ্জের গজারিয়ার ভবের চরে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা কেন্দ্রিয় কারাগারের সাবেক জেলর আলহাজ মফিজুল ইসলাম বৃহস্পতিবার ভোররাতে ঢাকার শনির আখড়ার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন।

আজ বৃহস্পতিবার(৩০ মে) ভবের চরের...... কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।এতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত মানুষ উপস্থিত ছিলেন।

জানাজার নামাজের পূর্বে দেশ মাতৃকার এই অকূতভয় সৈনিককে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

মৃত্যুকালে মরহুম আলহাজ মফিজুল ইসলাম এক ছেলে এক মেয়ে নাতি নাতনিসহ বহু শুভাকাঙ্খি রেখে গেছেন।

এছাড়াও তিনি মসজিদ মাদ্রাসা এতিমখানাসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।

ইতোমধ্যেই ৭১'র এই বীর সেনানীর আকস্মিক মৃত্যুতে দৈনিক 'বর্তমান দেশবাংলা ' পত্রিকা তার রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

খুঁজুন