বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রায়পুরে বিক্ষোভ মিছিল থেকে বিএনপির ৪ নেতাকর্মী আটক

রায়পুরে বিক্ষোভ মিছিল থেকে বিএনপির ৪ নেতাকর্মী আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়াকে পুলিশের দায়েরকৃত মামলায় কারাগারে পাঠানোকে কেন্দ্র করে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৪ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। রোববার (১০ মার্চ) সকালে পৌর শহরের প্রধান সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল আলম মিঠু (৬০), যুবদল নেতা নুরে হেলাল মামুন (৪৮), মো: শাহ আলম (৪২) ও মো: রিপন (৩০)।

রায়পুর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার বলেন, অন্যায় ভাবে আমাদের নেতাকর্মীদের থানা পুলিশ আাটক করেছে। পুলিশের দায়েরকৃত যে মামলায় আমাদের চেয়ারপার্সনের উপদেষ্টা ও রায়পুরের একাধিক বারের সংসদ সদস্য আবুল খায়ের ভুইয়াকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ওই মামলায় অন্য সকল আসামী জামিন পেয়েছেন।

খুঁজুন