শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
লালদিয়ায় ভিড়বে ‘বড় জাহাজ’, বদলে যাবে বাণিজ্যের গতিপথ রাজনৈতিক স্থিতিশীলতায় বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে : জেট্রো গুমের অন্ধকার অধ্যায়কে সামনে এনেছে ‘গুম দিবস’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী পাসের অপেক্ষায় গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ জন হবিগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রমের উদ্বোধন খুবিতে ‘ইনোভেটিং ম্যাটার: ফ্রম অ্যাটমিক প্রিসিশন টু গ্লোবাল ইমপ্যাক্ট’ শীর্ষক সেমিনার
জাতীয় রিটার্ন দাখিল করা যাবে যেকোনো সময়

রিটার্ন দাখিল করা যাবে যেকোনো সময়

শুধু ৩০ নভেম্বর পর্যন্ত নয়, তার পরেও যেকোনো সময় রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে রিটার্ন জমা বন্ধ ৩০ নভেম্বরের পর, আয়কর আইনে আরো যেসব কঠোর বিধান সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে এই চিঠি দেওয়া হয়।

এনবিআরের চিঠিতে বলা হয়েছে, ওই সংবাদে সাধারণ করদাতাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এতে অসম্পূর্ণ এবং অসঙ্গতিপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে।

চিঠিতে আরো বলা হয়েছে, প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, আগামী ৩০ নভেম্বরের পরে আপনি চাইলেও আর আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে পারবেন না। আয়কর আইন, ২০২৩ এ এই ধরনের কোনো প্রকার বিধানের অস্তিত্ব নেই। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী যেকোনো করদাতা যেকোনো সময় রিটার্ন দাখিল করতে পারবেন। ধারা ১৭১ অনুযায়ী প্রত্যেক করদাতাকে কর্মদিবসের ৩০ নভেম্বরের মধ্যে বা এর পূর্বে রিটার্ন দাখিলের বিধান রয়েছে এবং এ ক্ষেত্রে ধারা ১৭৩ অনুযায়ী কর পরিশোধের বিধান রয়েছে। তবে, কোনো করদাতা কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থ হলে তিনি কর দিবস-পরবর্তী যেকোনো সময়ে রিটার্ন দাখিল করতে পারবেন এবং ধারা ১৭৪ অনুযায়ী কর পরিশোধ করতে পারবেন।

খুঁজুন