মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রোহিঙ্গা ক্যাম্পে পুড়ে গেছে ৫ শতাধিক ঘর

রোহিঙ্গা ক্যাম্পে পুড়ে গেছে ৫ শতাধিক ঘর

কক্সবাজারের উখিয়ার থাইংখালী ১৩নং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসতে সক্ষম হয় দমকল বাহিনী। এতে প্রায় ৫ শতাধিক শেড পুড়ে গেছে দাবি করলেও উপজেলা প্রশাসন বলছে, আগুন নিয়ন্ত্রণের পর তারা ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ শুরু করেছে। বিকেলের দিকে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ।

শুক্রবার (২৪ মে) বেলা ১১ টার পর থাইংখালী ১৩নং রোহিঙ্গা ক্যাম্পের একটি অফিস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে পৌনে ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে একাধিক টিম কাজ করে।

রোহিঙ্গারা জানান, একটি অফিস থেকে হঠাৎ আগুনের ধোঁয়া দেখা যায়। এরপর মুহূর্তর মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এতে মানুষের প্রাণহানি না ঘটলে রোহিঙ্গাদের সহায় সম্বল পুড়ে গেছে। শুধু রোহিঙ্গাদের ঘর নয়, বেশকিছু দোকানপাটও পুড়ে গেছে।

উখিয়া উপজেলা ইউএনও তানভীর হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। ক্ষয়ক্ষতি নির্ণয়ে কাজ চলছে। তবে কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।

খুঁজুন