শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় রোহিঙ্গা প্রত্যাবাসনে আগ্রহ মিয়ানমারের

রোহিঙ্গা প্রত্যাবাসনে আগ্রহ মিয়ানমারের

মইনুল ইসলাম মিতুল : রোহিঙ্গা প্রত্যাবাসনে আগ্রহ দেখিয়েছে মিয়ানমারের জান্তা সরকার ।গেলো পাঁচ বছরে নানা আন্তজার্তিক পরিমন্ডলে রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার আহবান জানিয়ে আসছে বাংলাদেশ।

সবশেষ জাতিসংঘে দেয়া ভাষণেও রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নেয়াকেই সমাধান বলেছেন প্রধানমন্ত্রী। সাড়ে ৭ লাখ রোহিঙ্গা সময়ের ব্যবধানে বেড়ে হয়েছে প্রায় ১২ লাখ। কিন্তু তাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের কোন উদ্যোগেই কার্যকর সাড়া দেয়নি মিয়ানমার। তাই আলোর মুখ দেখেনি রোহিঙা প্রত্যাবাসন।

গেলো ১৩ অক্টোবর ঢাকায় এক অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত লি জিমিং প্রথমবারের মতো জানিয়েছিলেন; তাঁর দেশ রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কাজ করছে। যা নিয়ে তিনি আশাবাদি। এবং এ সংক্রান্ত অগ্রগতি তাঁরা যথাসময়ে জানাবেন।

এরপরই বৃহষ্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূত লি জিমিং এর বৈঠক। একান্ত এই বৈঠক শেষে নিজ মন্ত্রনালয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান; আগের আলোচনার ভিত্তিতেই মিয়ানমার প্রত্যাবাসনে রাজি। আর এ বিষয়ে চীনের সাথে দেশটির সুসম্পর্কে কাজে লাগাতে চায় বাংলাদেশ।

পররামন্ত্রী বলেন জানান আসছে নভেম্বরে প্রধানমন্ত্রীর জাপান সফরে বিষয়টি নিয়ে আলোচনার আশা রাখে বাংলাদেশ।

আপাতত সীমান্তের জিরো পয়েন্টে থাকা প্রায় ৫ হাজার রোহিঙ্গা নাগরিককে তাদের নিজ দেশে ফেরত নেয়ার আহবান জানিয়েছে বাংলাদেশ। এদিকে সীমান্তে মর্টার শেল পড়ার মতো আর কোন উত্তেজনা ছড়াবেনা বলেও আশ্বস্ত করেছে নেইপিদো। 

খুঁজুন