মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রূপগঞ্জে সাংবাদিককে কুপিয়ে জখম

রূপগঞ্জে সাংবাদিককে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জের ধরে বাংলা টিভির নারায়ণগঞ্জ উত্তর প্রতিনিধি সোহেল কিরকে (৩৪) কুপিয়ে গুরুত্বর জখম করে সন্ত্রাসী কলির বাহিনীর সদস্য। মঙ্গলবার রাত সাড়ে ৯টারদিকে উপজেলার কাঞ্চন বাজারে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক কিরনের ছোট ভাই শাহেল মাহমুদ জানান, তারাবির নামায শেষে কাঞ্চন বাজারে মতিনের চায়ের দোকানে বসে চা পান করছিল সোহেল কিরন। এসময় সন্ত্রাসী কলি বাহিনীর প্রধান আফজাল তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও সেভেন আপের বোতল ভেঙ্গে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করান।
শাহেল মাহমুদ আরো জানান, রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম রসুল কলি বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সময় তার ভাই সংবাদ প্রকাশ করেন। এর জের ধরে ক্ষিপ্ত হয়ে কলি বাহিনীর প্রধান সন্ত্রাসী আফজাল ও তার লোকজন এ হামলা চালায়।

খুঁজুন