বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর রূপগঞ্জের প্রাইভেটকারে আগুন দেয়ার চেষ্টা কালে ছাত্রদলের ৫ কর্মী গ্রেপ্তার

রূপগঞ্জের প্রাইভেটকারে আগুন দেয়ার চেষ্টা কালে ছাত্রদলের ৫ কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, রূপগঞ্জ :অবরোধ সমর্থনে প্রাইভেটকারে অগ্নিসংযোগের চেষ্টা কালে স্থানীয় ছাত্রদলের ৫ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভান কাঞ্চন- ছনপাড়া সড়কের ভূইয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 গ্রেপ্তারকৃতরা হলো,  উপজেলার চরপাড়া এলাকার ইসমাইলের ছেলে  হানিফা (২৬), কাঞ্চন খাপাড়া এলাকার মনিরের ছেলে জুনায়েদ(২০), রানীপুরা এলাকার আনোয়ারের ছেলে শাকিব(১৯), কেন্দুয়া খালপাড় এলাকার শুক্কুর আলীর ছেলে ইয়াকুব,(২০) ও চন্ডিচলা এলাকার মতি মিয়ার ছেলে শাওন(১৬)। তারা সবাই স্থানীয় ছাত্রদলের কর্মী।

রূপগঞ্জ থানার ওসি(তদন্ত) জুবায়ের আহমেদ জানান, রাত ১১ টার দিকে কাঞ্চন পৌরসভার ভূইয়া পাড়া এলাকায় ১০/১৫ জন ছাত্রদল কর্মী মশাল মিছিল নিয়ে সড়কে অবস্থান নেন। এসময় তারা সড়কে চলাচলরত একটি প্রাইভেটকারে অগ্নি সংযোগ দেয়ার চেষ্টা কালে পুলিশ তাদের ধাওয়া করে  ছাত্রদল কর্মী হানিফা, জুনায়েদ, সাকিব, ইয়াকুব ও শাওনকে গ্রেপ্তার করেন। পরে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। 

খুঁজুন